লজ্জায় পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে থাকতেই পারতেন। জিয়ামপাওলো মাজ্জাকে পদত্যাগ করতে কেউ জোর করেনি। ১৫ বছর ধরে স্যান মেরিনোর কোচ। ইউরোপের আর কোনো দেশের জাতীয় দলে এত লম্বা সময় ধরে কোচ থাকেননি আর কেউ। কিন্তু এই দেড় দশকে তিনি কোনো ম্যাচ জেতাতে পারেননি দলকে। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচ খেলে খেয়েছে ৫৪ গোল! এক যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়ার সঙ্গে একটা ম্যাচে ড্র করেছিল তাঁর দল। দেড় দশকে অর্জন কেবল ওই একটি মাত্র পয়েন্ট! এরপরও কোচের দায়িত্বে থাকতে নাকি নিজেরই লজ্জা লাগছিল মাজ্জার! ওয়েবসাইট।