লজ্জার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৮ রানে অলআউট হয়ে শুধু বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েনি বাংলাদেশ, চূড়ায় উঠে গেছে লজ্জার এক রেকর্ডের। ওয়ানডেতে সবচেয়ে বেশিবার এক শর নিচে অলআউট হওয়ার রেকর্ডে জিম্বাবুয়ের সঙ্গী হয়েছে বাংলাদেশ। মোট ১১ বার এক শর নিচে অলআউট হয়েছে এই দুটি দল। দ্বিতীয় স্থানে পাকিস্তান (৮), এরপর শ্রীলঙ্কা (৭), ভারত ও নিউজিল্যান্ড (৬); কানাডা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ (৫); অস্ট্রেলিয়া ও কেনিয়া (৪)। এদের মধ্যে শ্রীলঙ্কা ১৯৯৯ সালের পর আর এক শর নিচে অলআউট হয়নি। প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার এক শর নিচে অলআউট করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা (১৫ বার)। এরপর ওয়েস্ট ইন্ডিজ (১০), ইংল্যান্ড ও পাকিস্তান (৮), নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা (৭), ভারত (৬), কেনিয়া (৫) ও জিম্বাবুয়ে (৩)। বাংলাদেশ প্রতিপক্ষকে মাত্র একবারই এক শর নিচে অলআউট করেছে। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ে ৪৪ রানে অলআউট হয় বাংলাদেশের বিপক্ষে।