লজ্জায় শেষ আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ চার ম্যাচে পয়েন্ট মাত্র ২। শেষ দুটিতে টানা হার। কে বলবে দুর্দশায় পড়ে যাওয়া এই দলের নাম আবাহনী! আগের ম্যাচে বিজেএমসির কাছে প্রথমার্ধেই ৩ গোল খেয়ে শেষ পর্যন্ত ৩-১ হার। দুঃসময়ের পাকে ঘুরপাক খাওয়া আবাহনীকে কাল ৪-১ গোলে হারিয়ে আরও বড় লজ্জা দিয়েছে মুক্তিযোদ্ধা। বার্সেলোনার মতো দুই ম্যাচে ৭ গোল খেল আবাহনী। প্রেসবক্সে এ নিয়ে বিস্তর রসিকতা! এদিন ২ মিনিটে মুক্তিযোদ্ধার গোলের খাতা খোলেন উজরম্বা। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান জাহেদ পারভেজ। ৪১ মিনিটে আবাহনীর কোমল করেন ২-১। কিন্তু ৬১ মিনিটে আবার উজরম্বা এবং অতিরিক্ত সময়ে বিদ্যুৎ গোল করলে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। দুই দলই এই ম্যাচ দিয়ে শেষ করেছে লিগ অভিযান। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী এবার রানার্সআপ না তৃতীয়, নির্ধারিত হবে ৬ মে শেখ জামাল-ব্রাদার্স ম্যাচে। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট জামালের। জিতলে তো কথাই নেই, ব্রাদার্সেও বিপক্ষে ড্র করলেও গোলগড়ে আবাহনীকে পেছনে ফেলে জামাল হবে দ্বিতীয়। ১৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ষষ্ঠ স্থানে।এ মৌসুমে সব হারানোর দুঃখে কাতর থাকার সময় অবশ্য নেই আবাহনীর। এফসি প্রেসিডেন্টস কাপ খেলতে আজ সকালেই তাদের কাঠমান্ডু যাত্রা। বিদায়ের ঘোষণা দিলেও নেপালে দলের সঙ্গী হচ্ছেন কোচ আরদেশির পোরনেমাত। পয়েন্ট তালিকা ম্যাচ জয় ড্র হার পয়েন্টশেখ রাসেল ১৫ ১১ ২ ২ ৩৫আবাহনী ১৬ ৮ ৫ ৩ ২৯শেখ জামাল ১৫ ৮ ৪ ৩ ২৮মোহামেডান ১৬ ৭ ৪ ৫ ২৫বিজেএমসি ১৫ ৬ ৫ ৪ ২৩মুক্তিযোদ্ধা ১৬ ৫ ৪ ৭ ১৯ফেনী সকার ১৫ ৩ ৩ ৯ ১২ব্রাদার্স ১৫ ২ ৫ ৮ ১১আরামবাগ ১৫ ৩ ০ ১২ ৯