লটারিকই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ নভেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে পা রেখেই মাইকে আওয়াজ কানে এসেছিল, ‌‘লটারি, লটারি, লটারি...। টিকিট কাটুন। খেলা দেখুন। মোবাইল ফোনসেট জিতুন।’ কিন্তু বাস্তবে লটারির কোনো অস্তিত্ব নেই। গত নয় দিনেও এর কোনো হদিস মিলল না। প্রিমিয়ার লিগে চট্টগ্রামের এই ফিরতি পর্বে প্রথম দিন থেকে মাইকে লটারির ঘোষণা থাকলেও কাল অবশ্য সেটিও উধাও। দর্শক-খরায় হয়তো শেষ পর্যন্ত লটারির ব্যাপারটা শুধু ঘোষণাই রয়ে গেছে। এসব নিয়ে তথ্য দেওয়ার লোকেরও আকাল। আয়োজক প্রতিষ্ঠানটির কর্তাদের আগেরবার ভেন্যুতে ঘোরাফেরা করতে দেখা যেত, এবার তাঁরা ভেন্যুতে খুব একটা আসেন না। সবকিছুতেই তাঁদের নিরাসক্ত মনে হচ্ছে।