তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ‘ধবলধোলাই’। আজ সোমবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা আজ হেরেছে বেশ লড়াই করে।এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৯৪ রান তোলে বাংলাদেশ। জবাবে মাত্র চার বল বাকি থাকতে পাঁচটি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারতীয় দল। ভারতের হয়ে একতা বিশত তিনটি ও শুভলক্ষ্মী শর্মা দুটি উইকেট নেন। বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৭ রানে আউট হয়ে যান শুকতারা রহমান। তিনি করেন ১২ রান। দলীয় ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন আয়েশা আখতার। তবে এরপর রুমানা আহমেদের ৩৮ ও লতা মণ্ডলের ৩৯ রানের সঙ্গে যোগ হয় অধিনায়ক সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংস। ভারতের শুভলক্ষ্মী শর্মা তিনটি ও একতা বিশতা দুটি উইকেট দখল করেন। এ ছাড়া, নাগরঞ্জন নিরঞ্জনা ও স্বাগতিকা রথ প্রত্যেকে একটি করে উইকেট নেন।ভারতের জয়টা আসে ব্যাটসম্যান হারমানপ্রীত কাউরের হাত ধরে। দলের জয় নিশ্চিত করে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া, দেশপাণ্ডে ৪৭, কামিনী ২৩ ও ম্যাশরাম ২২ রান করেন। বাংলাদেশের হয়ে জাহানারা আলম দুটি ও সালমা খাতুন একটি উইকেট শিকার করেন। সূত্র: ক্রিকইনফো।