লড়াই করেই হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের দাবিতে আন্দোলন করতে গিয়ে খেলোয়াড়দের জুনিয়র অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির প্রস্তুতিতে ঘটেছে ব্যাঘাত। প্রস্তুতির জন্য খুবই কম সময় পেয়েছে বাংলাদেশ যুবদল। অনুশীলন হয়েছে মাত্র ২৫টি সেশন। কোচ মাহবুব হারুন নিজেও তাই খুব আস্থা রাখতে পারেননি এই দলের ওপর। তবে মালয়েশিয়ার কুয়ানতানে কাল শুরু হওয়া টুর্নামেন্টে শক্তিশালী পাকিস্তানের সঙ্গে লড়াই করেই হেরেছে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে ১-১ সমতায় ম্যাচটি শেষ পর্যন্ত তারা হেরেছে ৩-১ গোলে।
ম্যাচের ২৯ মিনিটে মোবাশ্বের আলীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। ৩২ মিনিটে সাব্বির হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ৩৯ মিনিটে পাকিস্তান ব্যবধান দ্বিগুণ করে কাদির মুহাম্মদ বিলালের গোলে। ম্যাচের শেষ মিনিটে রিয়াজ রানা করেন তৃতীয় গোলটি।
গ্রুপ পর্বে আজই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ওমান।