লতায় জড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট-প্যাড-গ্লাভস তো আছেই। বিদেশ সফরে যাওয়ার সময় টেন্ডুলকারের সঙ্গী হতো আরও একটা জিনিস—লতা মঙ্গেশকরের গানের সিডি। ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেন্ডুলকারই জানিয়ে দিয়েছেন গোপন কথাটা। অসুস্থতার কারণে লতা যেতে না পারলেও উপস্থিত ছিলেন তাঁর ছোট বোন ঊষা মঙ্গেশকর। পরশু সেখানেই টেন্ডুলকার বলেছেন লতার গানই তাঁকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। ভালো কিংবা খারাপ সময়ে জুগিয়েছে অনুপ্রেরণা, ‘আমার ক্যারিয়ারে লতা দিদির ভূমিকা বিশাল। সেই ছোটবেলা থেকেই আমি তাঁর গান শুনতে শুরু করি। বছরের পর বছর আমার মা ঘুমপাড়ানি গানের বদলে তাঁর গান শুনিয়েছেন।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।