লতিফের অভিনব প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজিকর-জুয়াড়িরা তো বলছেনই, বিশেষজ্ঞরাও বলছেন ছোট ছোট ব্যাপার নিয়ে স্পট ফিক্সিং হয় বলে এটাকে নির্মূল করা প্রায় অসম্ভব। তবে উপায় একটা বের করেছেন রশিদ লতিফ। স্পট ফিক্সিং থেকে ক্রিকেটকে বাঁচাতে অভিনব এক প্রস্তাব দিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়কের বিশ্বাস, টেলিভিশনে সরাসরি সম্প্রচার একটু দেরিতে হলেই বন্ধ হয়ে যাবে স্পট ফিক্সিং।খেলোয়াড়ি জীবন থেকেই ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন লতিফ। ১৯৯৫ সালের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে কয়েক সতীর্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলে অবসরই নিয়ে ফেলেছিলেন সেই সময়ের ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পরে অবসর ভেঙে ফিরেছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। ম্যাচ পাতানোর বিরুদ্ধে এখনো দারুণ উচ্চকিত তাঁর কণ্ঠ। কদিন আগে আফগানিস্তানের কোচের দায়িত্ব নেওয়া লতিফ নিশ্চিত, তাঁর প্রস্তাবের বাস্তবায়নই পারে স্পট ফিক্সিং রোধ করতে, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার অন্তত ৩০ সেকেন্ড দেরিতে হলেও স্পট ফিক্সিং বন্ধ করা সম্ভব। ক্ষতির কথা ভেবে মিডিয়া কোম্পানিগুলো হয়তো এই প্রস্তাবে রাজি হবে না, তবে আইসিসিকে তাদের ক্ষতিটা পুষিয়ে দিতে হবে। আমি নিশ্চিত, দেরিতে সম্প্রচার স্পট ফিক্সিংকে পুরোপুরি শেষ করে দেবে।’লতিফের মতো আশাবাদী হতে পারছেন না অজয় জাদেজা। সাবেক ভারতীয় ব্যাটসম্যানের ধারণা, ক্রিকেটের ঘাড় থেকে গড়াপেটার ভূত নামানো কঠিন, ‘ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু করতে চায়, তাহলে খুব সামান্য কিছুই করার আছে। এমনকি বেটিংকে বৈধতা দিলেও সমস্যার সমাধান হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’ লতিফের প্রস্তাবও যৌক্তিক, আবার মানতে হয় জাদেজার কথাও। ম্যাচ পাতানো সম্পর্কে ভালো জ্ঞানই থাকার কথা জাদেজার। ভারতের হয়ে ১৫ টেস্ট ও ১৯৬ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া জাদেজাকে ম্যাচ গড়াপেটার অভিযোগে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আপিল করার পর দিল্লি হাইকোর্ট তাঁকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি আর কখনোই। ওয়েবসাইট।