লতিফের উষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রফি নিয়ে উৎসবের আমেজে ছবি তুললেন পাকিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক মিসবাহ-উল-হক থেকে শুরু করে বাদ গেলেন না সাবেক গ্রেট জাভেদ মিয়াঁদাদও। ক্রিকেট-পাগল পাকিস্তানে বিশ্বকাপ ট্রফির পরিভ্রমণে এমন দৃশ্যই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেও ‘অস্বাভাবিক’ একটা ব্যাপার দেখছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ১৯৯২ সালে যাঁর হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে পাকিস্তান, ট্রফি-উৎসবে সেই ইমরান খানই উপক্ষিত। এতে ভীষণই ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেটের বিবেক হয়ে ওঠা লতিফ, ‘পাকিস্তান একমাত্র বিশ্বকাপ জিতেছে ইমরান খানের অধীনেই। এটাই সত্য। তাঁর এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না। যে কারণই থাক না কেন, তাঁকে উপেক্ষা করাটা দুর্ভাগ্যজনক এবং বাজে ব্যাপার।  লতিফের আশঙ্কা, এই পক্ষপাতমূলক আচরণ না জানি ইতিহাসের অংশ হয়ে যায়! দ্য ডন।