লন্ডন অলিম্পিকে প্রথম সোনা চীনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন অলিম্পিকের প্রথম সোনাজয়ী দেশ চীন। আজ শনিবার এবারের আসরের প্রথম সোনাটি জিতেছেন চীনের শ্যুটার ই সিলিং। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই সোনা জেতেন তিনি।১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সব মিলিয়ে ৫০২.৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন ই সিলিং। এবারের অলিম্পিকের প্রথম রুপাজয়ী অ্যাথলেট পোল্যান্ডের সিলিয়া বোগাকা। ৫০২.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন পোল্যান্ডের এই শ্যুটার। আর সোনার মতো ব্রোঞ্জ পদকটিও গিয়েছে চীনের ঘরে। ৫০১.৫ পয়েন্ট নিয়ে এই পদকটি জিতেছেন চীনের আরেক শ্যুটার উ ডান।এবারের অলিম্পিকের প্রথম সোনাটি জয়ের পর ই সিলিংকে বিপুল করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানায় রয়্যাল আর্টিলারি ব্যারাকে উপস্থিত দর্শকেরা। এঁদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগে। রয়টার্স।