লন্ডন অলিম্পিকে শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের যোগ্যতায় নয়, আগামী লন্ডন অলিম্পিক গেমসে বাংলাদেশের শ্যুটাররা খেলার সুযোগ পাবেন ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। তথ্যটা আগেই জানা ছিল বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের। কে পাচ্ছেন সেই ওয়াইল্ড কার্ড—এত দিন সেই অপেক্ষায় ছিল ফেডারেশন। সুযোগটি পেয়েছেন শারমিন আক্তার (রত্না)। ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের ইভেন্ট থেকে কাল রত্নাকে মনোনীত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।এরই মধ্যে প্রাক-অলিম্পিক প্রস্তুতি নিতে কাল লন্ডনে গেছেন শারমিন আক্তার (রত্না), তৃপ্তি দত্ত, শারমিন আক্তার ও সৈয়দা সাদিয়া সুলতানা।