লন্ডন অলিম্পিকেও আট ইভেন্টে ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং অলিম্পিকে আট ইভেন্টে অংশ নিয়ে সোনা জিতেছিলেন আটটিতেই। আসন্ন লন্ডন অলিম্পিকেও সেই সাফল্যের পুনরাবৃত্তির সুযোগ মাইকেল ফেল্পেসর সামনে। লন্ডন অলিম্পিকেও আট ইভেন্টে অংশ নেওয়াটা নিশ্চিত করেছেন তিনি। পরশু যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটার বাটারফ্লাই (৫১.৫৪ সেকেন্ড) জিতে এই ইভেন্টে অংশ নেওয়াটা নিশ্চিত করেছেন। এ ছাড়া ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ২০০ মিটার ফ্রি-স্টাইল—এই পাঁচটি ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি লন্ডনে তিনটি রিলেতে অংশ নেবেন ফেল্প্স। রয়টার্স।