লন্ডন অলিম্পিকের স্মরণীয় কিছু মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো বিশ্বের ক্রীড়াবিদদের দুই সপ্তাহের মিলনমেলা শেষে গতকাল শেষ হয়েছে অলিম্পিকের এবারের আসর। বরাবরের মতো ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় এই আসরেও দেখা মিলেছে নতুন কিছু বিশ্বরেকর্ডের। লন্ডন অলিম্পিক আলোকিত হয়েছে অ্যাথলেটদের দুর্দান্ত পারফরম্যান্সে। উসাইন বোল্ট, মাইকেল ফেলপসরা অলিম্পিক ইতিহাসে গড়ে নিয়েছেন স্থায়ী আসন। সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকের স্বর্ণালী কিছু মুহূর্তের কথাই থাকছে প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য।মাইকেল ফেলপসের রাজকীয় বিদায়মুখে একটা তৃপ্তির হাসি নিয়ে ৪x১০০ মিটার রিলে ইভেন্ট শেষ করেছিলেন মাইকেল ফেলপস। এর পরই দুর্দান্ত এক ক্যারিয়ারের অবসান ঘোষণা করেন আমেরিকার এই কিংবদন্তি সাঁতারু। আর এখন অনেকেই তাঁকে বিবেচনা করছেন সর্বকালেরই সেরা অলিম্পিয়ান হিসেবে। ক্যারিয়ার শেষে তাঁর পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি সোনাসহ মোট ২২টিতে। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে অলিম্পিকের সর্বোচ্চ পদক জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন পুলের রাজা। ফেলপসের অবসর গ্রহণের পর নিশ্চিতভাবেই বলা যায়, সাঁতার অঙ্গন থেকে বিদায় নিলেন সর্বকালের সেরা এই সাঁতারু।উসাইন বোল্ট জিতলেন (জিতলেন, আবার জিতলেন)এবারের লন্ডন অলিম্পিকটা নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে উসাইন বোল্টের জন্য। বিশ্বের দ্রুততম মানব চার বছর আগে বেইজিং অলিম্পিকের মতো এবারও জিতলেন ১০০, ২০০ ও ৪০০ মিটারের দলগত রিলে ইভেন্টের সোনা। আর এর মাধ্যমে টানা দুটি অলিম্পিকে এই তিনটি ইভেন্টেই সোনা জয়ের বিরল কৃতিত্ব গড়েছেন জ্যামাইকান এই অ্যাথলেট। স্বদেশি ইয়োহান ব্লেককে ২০০ মিটার দৌড়ে হারিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে বোল্ট যেভাবে সবাইকে নিরব হওয়ার আহ্বান জানিয়েছিলেন, সেটা হয়তো অনেক দিন গেঁথে থাকবে ক্রীড়াপ্রেমীদের মনে।সোনা জিতলেন অ্যান্ডি মারেএবারের অলিম্পিকের অন্যতম সেরা মুহূর্ত ছিল রজার ফেদেরারকে হারিয়ে অ্যান্ডি মারের সোনা জয়। যে উইম্বলডনের কোর্টে মাত্র কয়েক মাস আগেই শিরোপার স্বাদ পেয়েছিলেন ফেদেরার, সেখানেই মারের কাছে হেরে গোল্ডেন ক্যারিয়ার গ্রান্ড স্ল্যাম পূরণের স্বপ্ন অধরাই থেকে গেছে টেনিসের শীর্ষ এই খেলোয়াড়ের। অন্যদিকে একবারও গ্রান্ড স্ল্যাম না জিতলেও স্বাগতিক ইংল্যান্ডকে একটি সোনা এনে দেওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলেন অ্যান্ডি মারে। সৌদি আরবের প্রথম নারী অ্যাথলেটএবারের অলিম্পিকে অ্যাথলেটদের অংশগ্রহণ বিবেচনায় নতুন একটি মাইলফলক গড়েছে আয়োজক লন্ডন। এবারই প্রথমবারের মতো অংশগ্রহণকারী সব দেশ থেকেই ছিলেন নারী ও পুরুষ অ্যাথলেট। যে দেশটি দীর্ঘদিন ধরে অলিম্পিকে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে রেখেছিল, সেই সৌদি আরব থেকেও অংশ নিয়েছিলেন নারী অ্যাথলেট জুডোকা ওজডান শাখেরানি। তাঁর অলিম্পিক স্থায়িত্ব মাত্র ৮০ সেকেন্ডের জন্য হলেও সৌদি আরবের এই নারী অ্যাথলেটের অংশগ্রহণটাই ছিল একটা বিরাট অর্জন।৮০০ মিটার দৌড়ের নুতন রেকর্ডকেনিয়ার ডেভিড রুডিশার ৮০০ মিটার দৌড়টাকে এবারের অলিম্পিকের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচনা করছেন অনেকেই। মাত্র এক মিনিট ৪০.৯১ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার এই অ্যাথলেট। রেকর্ড গড়া এই রাতটা নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।উগান্ডার সোনাজয়ী মুহূর্ত৪০ বছর আগে উগান্ডাকে সোনা জয়ের আনন্দে ভাসিয়েছিলেন জন আকি-বুয়া। দীর্ঘদিন পরে আবারও আফ্রিকান এই দেশটির জন্য অলিম্পিক সোনা জয়ের গৌরব বয়ে এনেছেন কিপ্রোটিচ। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যারাথনে মাত্র ২৬ সেকেন্ডের ব্যবধানে কেনিয়ার আবেল কিউরিকে পেছনে ফেলে সোনা জিতেছেন উগান্ডার ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।ই শিওয়েনের বিশ্বরেকর্ডমাত্র ১৬ বছর বয়সেই এবারের লন্ডন অলিম্পিকে দুটি সোনা জিতেছেন চীনা সাঁতারু ই শিওয়েন। তবে চীনের এই তরুণী আলোচনায় এসেছেন ৪০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে। এককথায় দুর্দান্ত বলেই আখ্যায়িত করা যায় শিওয়েনের এই পারফরম্যান্সকে। তবে আমেরিকার শীর্ষ এক কোচ এই পারফরম্যান্সে এতটাই বিস্মিত হয়েছেন যে, তিনি এটাকে ‘নিষিদ্ধ কোনো ড্রাগ নেওয়ার ফল’ বলে মন্তব্য করেছেন। আর বিতর্কিত এই মন্তব্যের ফলে প্রতিবাদের ঝড় নেমেছে চীনের ক্রীড়া জগতে।পিস্টোরিয়াসের ইতিহাস গড়া অলিম্পিককোনো পদক জিতে না, শুধু লন্ডন অলিম্পিকে অংশ নিয়েই ইতিহাস গড়েছেন অস্কার পিস্টোরিয়াস। দুই পা-বিহীন প্রথম অ্যাথলেট হিসেবে সক্ষমদের অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন ব্লেড রানার খ্যাত দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট। ৪০০ মিটার দৌড়ের হিটে পিস্টোরিয়াসের পাশে দাঁড়িয়ে দৌড়ানোর আগে এই ইভেন্টে সোনাজয়ী জেমস বলেছিলেন, ‘তিনি আমাদের সবার জন্য একটা অনুপ্রেরণা। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা সত্যিই সম্মানের ব্যাপার। তিনি যা করেছেন, তার জন্য অনেক সাহসের দরকার।’ শুধু জেমসই না, লন্ডন অলিম্পিকের দর্শকরা যেভাবে পিস্টোরিয়াসকে অভিনন্দন জানিয়েছে, তা সত্যিই হয়তো সারা জীবন মনে রাখবেন পিস্টোরিয়াস।— রয়টার্স