লন্ডন ওপেন দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম লন্ডন ক্লাসিক ওপেনে জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে গত শনিবার প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার জ্যাক পুচ্চিনিকে। ৪০টি দেশের ২২ জন গ্র্যান্ডমাস্টারসহ ১৮৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।

এদিকে কলকাতায় অনুষ্ঠানরত শ্রী আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবার তৃতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। শরীফ হোসেন ও যোয়ার হক প্রধান পেয়েছেন ১ পয়েন্ট করে। তৃতীয় রাউন্ডে জিতেছেন শুধুই শরীফ হোসেন, হারিয়েছেন শহীদুল ইসলামকে। নিয়াজ হেরেছেন আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার তের-সাহাকিয়ান সামভেলের কাছে।