লন্ডন ওপেন দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন ক্লাসিক ওপেনের দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন জিয়াউর রহমান। কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার পয়েন্ট ভাগাভাগি করেছেন নরওয়ের ফিদে মাস্টার স্টিগার পিটারের সঙ্গে। ওদিকে কলকাতায় অনুষ্ঠানরত শ্রী আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার পঞ্চম রাউন্ড শেষে ৩ পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। দেবরাজ চ্যাটার্জি আড়াই ও যোয়ার হক প্রধান পেয়েছেন ২ পয়েন্ট করে। পঞ্চম রাউন্ডে নিয়াজ হেরেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার অনুরাগ মাহমালের কাছে। দেবরাজ ভারতের সোহান পাড়কেকে এবং যোয়ার অর্জুন কুমারকে হারিয়েছেন।