লন্ডন ওপেনে জিয়া ১৮তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন ক্লাসিকাল ওপেন দাবায় ১৮তম হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১৮তম হয়েছেন তিনি। নবম রাউন্ডে জিয়া ড্র করেছেন রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার অ্যালেক্সি শ্লাভিনের সঙ্গে। চ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার হেমার জন লুডভিক।
বিশ্ব যুব দাবায় যাচ্ছে ফাহাদ: বিশ্ব যুব দাবায় খেলতে আজ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। ২১-২৩ ডিসেম্বর আল আইন শহরে হবে এই প্রতিযোগিতা।