লন্ডন ডার্বি জিতল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে গত সাত ম্যাচে মাত্র একটি জয়। চেলসির কোচ রাফায়েল বেনিতেজের উদ্বিগ্ন থাকাটাই ছিল স্বাভাবিক। কিন্তু সব উৎকণ্ঠা উড়িয়ে দিয়ে নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় ড্র করেছে টটেনহাম।প্রথমার্ধের শুরুতেই ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলে চেলসি। পাঁচ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা হুয়ান মাতা গোল করেন। গোল খেয়ে ঘুরে দাঁড়ানো দূরে থাক, এলোমেলো আর্সেনাল ১৫ মিনিটের মাথায় খেয়ে বসে আরেক গোল। বক্সের মধ্যে রামিরেসকে আর্সেনাল গোলরক্ষক শেজনি ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। নির্ভরতার প্রতীক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করেছেন ঠান্ডা মাথায়।৫৮ মিনিটে সান্তি কাজোরলার থ্রু পেয়ে দারুণ এক গোল করেন থিও ওয়ালকট। পরে আর্সেনাল সমতা ফেরানোর প্রাণপণ চেষ্টা করেও পারেনি। টটেনহামের মাঠে ২৫ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন রবিন ফন পার্সি। তাঁর এই গোলটাকেই যখন মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক, ঠিক তখনই টটেনহামের ত্রাতা হয়ে আসেন ক্লিন্ট ডেম্পসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ইউনাইটেডের জয় দেখা ম্যাচে আঁকিয়ে দেন ড্র। ওয়েবসাইট।