লন্ডনই শেষ ফেল্প্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের সফরে মাইকেল ফেল্প্স এসেছেন কানাডার ভ্যাঙ্কুবারে, শীতকালীন অলিম্পিকে। তবে এখানে পুলে না নেমেই খবর হয়ে গেলেন ২৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাঁতারু। ঘোষণা দিলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকই তাঁর ক্যারিয়ারের শেষ অলিম্পিক, ‘আমি নিজেই নিজেকে বলেছি তিরিশ পেরিয়ে গেলে আমি আর সাঁতরাব না এবং তিরিশের পর আমি আর সাঁতরাব না।’ বেইজিং অলিম্পিকে সর্বোচ্চ ৮টি সোনা জিতে ইতিহাস গড়া সাঁতারু বেইজিং সাফল্যের পুনরাবৃত্তির চেষ্টা করবেন না আগামী অলিম্পিকে। অর্থাত্ লন্ডন অলিম্পিকে তিনি ইভেন্টের সংখ্যা কমিয়ে দেবেন। ওয়েবসাইট।