লন্ডনকে চোখে নিয়ে পুলে ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং অলিম্পিকের নায়ক মাইকেল ফেল্পেসর জন্য গত বছরটি ছিল শুধুই হতাশার। আন্তর্জাতিক অঙ্গনে তো বটেই, যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতারেও রায়ান লোকটির কাছে পাত্তা পাননি ২০০৮ বেইজিংয়ে ৮ সোনাজয়ী সাঁতারু। আরেকটি অলিম্পিক ঘনিয়ে আসছে। তিনি বরং নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন ২০১২ লন্ডন অলিম্পিকের দিকে তাকিয়ে। এ বছরের শেষ দিকে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০১২ সালে লন্ডন অলিম্পিক। মনোযোগ নষ্টকারী সবকিছু এক পাশে রেখে গত মঙ্গলবার ফেল্প্স বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। অনুশীলন শুরু করেছেন আগেই। তবে আসল প্রস্তুতিটা শুরু হয়ে গেছে গত শুক্রবার থেকে। ওই দিনই শুরু হয়েছে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অস্টিন গ্রাঁ প্রিঁ। গত বছরের আগস্টের পর এই টুর্নামেন্টেই প্রথম অংশ নিয়েছেন ফেল্প্স। এই টুর্নামেন্টে মোট ৬টি ইভেন্টে অংশ নেওয়া ফেল্প্স ১০০ মিটার বাটারফ্লাইতে হারিয়েছেন লোকটিকে। গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতারের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোক—দুটোতেই ফেল্প্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন লোকটি। লন্ডন অলিম্পিকেও এই লোকটিকেই ফেল্পেসর প্রধান প্রতিপক্ষ ধরা হচ্ছে। ফেল্প্স অবশ্য বলেছেন, ‘অনুশীলন ভালো হলো কি খারাপ হলো সেটা কোনো বিষয় নয়। আমি পানিতে একটু ভালো বোধ করতে শুরু করেছি।’ ওয়েবসাইট।