লন্ডনস্থ পাকিস্তানি হাইকমিশনারের মুখোমুখি তিন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালই লন্ডনস্থ পাকিস্তান দূতাবাসে পিসিবির এক তদন্তের মুখোমুখি হওয়ার কথা ছিল স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটারের। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের জিজ্ঞাসাবাদের কারণে তা আর হয়ে ওঠেনি। তবে আজ বৃহস্পতিবার দিনের যেকোনো সময় ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের মুখোমুখি হতে হবে এই তিন অভিযুক্তকে। পাকিস্তানি হাইকমিশনার দেশটির সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই খেলোয়াড়দের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইজাজ বাট দূতাবাসের এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অচিরেই এই কেলেঙ্কারির ব্যাপারে তদন্ত শুরু করবে বলে জানা গেছে। লাহোর হাইকোর্ট ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বর এই কেলেঙ্কারির ফলে পাকিস্তানের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, পিসিবির চেয়ারম্যান ও সাতজন খেলোয়াড়কে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।—রয়টার্স।