প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশান্ত শর্মা কি উচ্চতা দেখে নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন? নিছকই মজা করে প্রশ্নটা করা। তবে ব্যাপারটা সত্যি। ভারতীয় পেসার নিজে ৬ ফুট ৪ ইঞ্চি। এখন দেখা যাচ্ছে, তাঁর হবু স্ত্রী প্রতিমা সিংও কম যান না। ভারতীয় মেয়েদের বাস্কেটবল দলের খেলোয়াড় প্রতিমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি! ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই জুটি। মন দেওয়া-নেওয়া অবশ্য অনেক আগেই সারা। দিল্লির এক স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দেখা। পরিচয়টা আরও গাঢ় হয় ২০১১ সালে এক বাস্কেটবল প্রতিযোগিতায়। সেখানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন ইশান্ত, প্রতিযোগিতায় প্রতিমা ছিলেন খেলোয়াড়। বাস্কেটে একেকটি স্কোর তো নয়, সেদিন প্রতিমা যেন ইশান্তর ‘হৃদয়ঝুঁড়ি’তে দিয়েছেন একেকটি ফুলেল টোকা। জি-নিউজ।