লম্বা বিশ্বকাপ চান ওয়ার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ছয় সপ্তাহজুড়ে। আইপিএলের দৈর্ঘ্যও ছয় সপ্তাহ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপ্তিটা সে তুলনায় কম। বাছাইপর্ব বাদ দিলে চলতি টুর্নামেন্টের সময়সীমা তিন সপ্তাহেরও কম। ফল দুই ম্যাচের ফাঁকে খুব কমই সময় পাচ্ছে দলগুলো। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির সূচিও খুব ঠাসা মনে করেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর কথা, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টির সূচি খুব গোছালো নয়। আমার মনে আছে একবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলে দেশে ফিরলাম আমরা। পরদিনই টি-টোয়েন্টি খেলেছে দক্ষিণ আফ্রিকা। এভাবে একটা দল হিসেবে খেলার সময় কোথায়?’
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে অস্ট্রেলিয়ায়। ওয়ার্নারের আশা ওই টুর্নামেন্টে সূচি যেন এতটা ঠাসা না হয়। এপিপি।