লরগাতের অস্বীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানো নিয়ে কদিন আগে আরও একবার কী হুলস্থুলই না হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে। কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের মাচ পাতানোর জড়িত থাকার প্রমাণ পিসিবির কাছে দিয়েছে আইসিসি—এমন অভিযোগ করেছিলেন পাকিস্তানের দুই সাংসদ। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন হারুন লরগাত। আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, পিসিবির কাছে এমন কোনো কিছু দেয়নি আইসিসি।‘দুর্নীতির ব্যাপারগুলো খতিয়ে দেখার জন্য আইসিসির অনেক কঠিন ও আধুনিক পদ্ধতি আছে। আমরা জনশ্রুতি বা কোনো গুজবে কান দিই না, ভিত্তিহীন কোনো অভিযোগকে পাত্তা দিই না’—দ্য ডেইলি টাইমসকে বলেছেন লরগাত। এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লরগাত বলেছিলেন পাকিস্তান ক্রিকেটের ঘোর দুর্যোগে দেশটির পাশেই আছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ওয়েবসাইট।