লরিয়াসেও মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই ফিফা ব্যালন ডি’অর জিতেছেন। লিওনেল মেসির দীর্ঘ উৎসব করার কথা। তবে আর্জেন্টাইন খুদে জাদুকর এর চেয়েও কি বড় উৎসবের প্রস্তুতি নিচ্ছেন? নিতেই পারেন। মেসি যে জায়গা করে নিয়েছেন ক্রীড়া অস্কার খ্যাত ‘লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারে’র সংক্ষিপ্ত তালিকায়ও। মেসির সঙ্গে আছেন ২০১০ সালে তিনটি গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল ও সবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ান জেতার রেকর্ড গড়া জার্মান চালক সেবাস্তিয়ান ভেত্তেল। তবে পুরস্কারটি শেষ পর্যন্ত নাদালই জিতবেন বলে ধারণা করা হচ্ছে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের দৌড়ে যেমন এগিয়ে আছেন সেরেনা উইলিয়ামস। এএফপি।