লর্ডস আবার ফিরিয়ে দিল শচীনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচ। ভারত-ইংল্যান্ড শততম টেস্ট। এত বড় একটা মঞ্চে এসেও পারলেন না শচীন টেন্ডুলকার। অপেক্ষা বাড়ল মাস্টার ব্লাস্টারের। শততম সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়া তো বটেই ক্রিকেট-তীর্থ লর্ডসে সেঞ্চুরি না পাওয়ার যে আক্ষেপ শচীনের ছিল, ঘুচল না সেটিও।প্রথম ইনিংসে ৩৪ রান। আজ দ্বিতীয় ইনিংসে শচীন আউট হলেন ১২ রানে। সেঞ্চুরির ‘সেঞ্চুরি’র দেখা তিনি পাবেন, হয়তো অচিরেই পাবেন। ইংল্যান্ড সফরের আরও তিনটি টেস্ট বাকি। ভাগ্য সুপ্রসন্ন হলে কাঙ্ক্ষিত একটা সেঞ্চুরি শচীন পেয়ে যেতে পারেন এ সফরেই। কিন্তু ক্রিকেট-তীর্থ লর্ডসে সেঞ্চুরি না পাওয়ার হতাশা হয়তো গোটা জীবনই বয়ে যেতে হবে লিটল মাস্টারকে! বয়স ৩৮। টেস্ট সিরিজ খেলতে শচীনের আবারও ইংল্যান্ডে আসা হবে কি না, কে জানে! ওয়েবসাইট।