লর্ডস নিয়ে রোমাঞ্চিত দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসকে ঘিরে রাহুল দ্রাবিড়ের স্মৃতি অনেকের চেয়েই অন্য রকম। আজ থেকে ১৫ বছর আগে ১৯৯৬ সালে এই লর্ডসেই টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন তিনি। ৯৫ রান করে আউট হয়ে দুর্ভাগ্যজনকভাবে অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর ‘এক্সিলেন্স ক্লাবে’ স্থান পাননি। কিন্তু ক্রিকেট বিশ্বকে ঠিকই চিনিয়ে দিয়েছিলেন তাঁর জাত।১৫ বছর পর রাহুল আবার ইংল্যান্ডে। খুব সম্ভবত এটাই ক্রিকেটার হিসেবে তাঁর শেষ পূর্ণাঙ্গ টেস্ট সফর। ২১ তারিখ তিনি ক্রিকেটের চারণভূমি লর্ডসে শেষবারের মতো টেস্ট খেলতে নামবেন। কিন্তু ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের শেষলগ্নে দাঁড়িয়েও লর্ডসের মাঠে খেলাটা দ্রাবিড়ের জন্য ‘বিশেষ কিছু’ হয়েই রয়েছে।লর্ডসে খেলাটা যদি বিশেষ কিছু হয়, তাহলে ভারতের হয়ে টেস্ট খেলাটা তাঁর জন্য চরম গৌরবের একটি বিষয়। ব্যাপারটি স্বীকার করেছেন রাহুল দ্রাবিড় নিজেই। বলেছেন, ‘ভারতের হয়ে খেলাটা অবশ্যই আমার জন্য চরম গৌরবের ব্যাপার। আমি ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেই দলে ঢুকেছি। মাঠে পারফর্ম করার সুযোগটা আসবে কি না বলতে পারছি না, তবে সুযোগ এলে তা সদ্ব্যবহারের চেষ্টা করব।’লর্ডস টেস্টে যদি খেলার সুযোগ পান, তা অবশ্যই রাহুল দ্রাবিড়ের জন্য বিশেষ কিছু হয়েই থাকবে। তাঁর মতে, ‘এই মাঠে আমার অভিষেক হয়েছিল ১৫ বছর আগে। এখানে আসলে অনেক স্মৃতি এসে ভিড় করতে থাকে।’যেকোনো ক্রিকেটারের জন্যই লর্ডস অন্য রকম একটি বিষয়। ক্রিকেটাররা এখানে এলে ক্রিকেটের ঐতিহ্যে বুঁদ হয়ে যায়, তিনিও যে এর ব্যতিক্রম নন—তা দ্রাবিড় জানিয়েছেন বেশ অকপটেই। ওয়েবসাইট।