লর্ডসে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথমেই এই তিনটি নাম—শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও ব্রায়ান লারা। তিনজন মিলে টেস্টে রান করেছেন ৩৭৩৫৪। অথচ লর্ডসের সঙ্গে তাঁদের অদ্ভুত আড়ি। লর্ডসে ১১ টেস্ট খেলে তিনজন করতে পেরেছেন মোটে ৪১০ রান। টেস্ট ক্রিকেটে তিনজনের ১২০ সেঞ্চুরির একটিও লর্ডসে নয়। বিশ্বাস করুন আর না-ই করুন, তিনজনের ১৫৩টি হাফ সেঞ্চুরিরও মাত্র একটিই লর্ডসে! সেটি করেছেন ব্রায়ান লারা (ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯৫ সালে ৫৪)। লর্ডসে ৪টি করে টেস্ট খেলেছেন টেন্ডুলকার ও পন্টিং। টেন্ডুলকারের সর্বোচ্চ ৩৭, পন্টিংয়ের ৪২।