লর্ডসে দুর্দান্ত শুরু অস্ট্রেলিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টটা হেরে গেলেও সেটি দুর্দান্ত আত্মবিশ্বাস এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। দূর থেকে দেখা রিকি পন্টিংয়ের এই পর্যবেক্ষণ তাহলে ঠিকই আছে! প্রথম টেস্টে পাওয়া আত্মবিশ্বাসের ভেলায় চেপে দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করেছে ‘আন্ডারডগ’ অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্তটা নিয়ে এরই মধ্যে নিশ্চয়ই আফসোসের আগুনে পুড়তে শুরু করেছে ইংল্যান্ড। ২৮ রান তুলতেই যে সাজঘরে ফিরে গেছেন ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান!
শুরুটা করেছিলেন শেন ওয়াটসন; অ্যালিস্টার কুককে ফিরিয়ে দিয়ে। এরপর নিজের টানা দুই ওভারে জো রুট আর কেভিন পিটারসেনকে ফেরান রায়ান হ্যারিস। আট ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ওই ৩ উইকেটে ২৮ রান।