লর্ডসে পাকিস্তানের ইনিংস পরাজয়
ইনিংস পরাজয়ের লজ্জা দিয়ে শেষ হলো পাকিস্তানের কলঙ্কিত লর্ডস টেস্ট। জুয়াড়িদের হয়ে খেলার অভিযোগ, সেই সঙ্গে ইনিংস ও ২২৫ রানের বিশাল পরাজয়। সব মিলিয়ে আরও একবার চোরাকাদার মধ্যে পড়ে গেল পাকিস্তান ক্রিকেট। ৪ ম্যাচের সিরিজটি ইংল্যান্ড জিতল ৩-১ ব্যবধানে।তৃতীয় দিনে গতকাল প্রথম ইনিংসে ৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিনে পাকিস্তানের পরাজয়টা খুব বেশি দীর্ঘায়িত হতে দেননি গ্রায়েম সোয়ান। দিনের শুরুতে টানা ৩ ওভারে আজহার আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজের উইকেট তুলে নেন এই অফস্পিনার। মাঝে অ্যান্ডারসন নেন কামরান আকমলের উইকেট। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৭৩ রান। ইংল্যান্ড সিরিজে চতুর্থবারের মতো ১০০ রানের বাধা টপকাতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু উমর আকমলের ৬৮ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৪৭ রানে। ৫ উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান।১৬৯ রানের পর দুই ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ওয়েবসাইট