লর্ডসে হারল বাংলাদেশ
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ৮ ইউকেটে হেরেছে বাংলাদেশ। এতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা। দ্বিতীয় ম্যাচ ৪ জুন ম্যানচেস্টারে।লর্ডসে হারলেও প্রাপ্তি কম নয় বাংলাদেশের। প্রথম ইনিংসে ৯৮ রানে শাহাদাতের ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে ৯৪ বলে শতরান—এই দুটি কীর্তিতে লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছেন এই দুই বাংলাদেশি। এ ছাড়া অনেক দিন পর দুই ইনিংসেই প্রথম সারির চার ব্যাটসম্যান রান পেয়েছেন। যার খোঁজ অনেক দিন ধরেই করছিলেন ব্যাটসম্যানরা।প্রথম ইনিংসে ২৮২ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানের সংগ্রহ ১৭৬। বাকি সবাই মিলে করেন ১০৬ রান। একই চিত্র দ্বিতীয় ইনিংসেও। ৩৮২ রানের মধ্যে এই চার ব্যাটসম্যানের উইলো থেকে আসে ২৯৮। অন্যদের সংগ্রহ ৮৪ রান। পরের টেস্টে প্রথম সারির এই চারজনের সঙ্গে অন্যরা রানে ফিরলেই দ্বিতীয় টেস্টে আরও প্রতিদ্বন্দ্বিতা হবে।প্রথম ইনিংসে ১০০ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে ৫ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন স্টিফেন ফিন।এর আগে ফিনের বিধ্বংসী বোলিংয়ে পঞ্চম ও শেষ দিনটি শুভ হয়নি বাংলাদেশের। গতকাল ফলোঅনের পর তামিম ইকবালের শতরান দলকে ১০৫ রানে এগিয়ে দিলেও আজ মাত্র ৫৫ রান যোগ করেন সাকিবরা। চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ৩২৮ রানে থাকা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস আজ সোমবার গুটিয়ে যায় ৩৮২ রানে। জয়ের জন্য ১৬০ রানে খেলতে নেমে দুই উইকেটে লক্ষ্যে পৌঁছে স্বাগতিকেরা।প্রথম ইনিংসে ট্রটের ২২৬ রানে ইংল্যান্ডের করা ৫০৫ রানের জবাবে ২৮২ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েবসাইট।