লর্ডসেও থাকবেন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন মাঠে ২০০তম টেস্ট খেলবেন শচীন টেন্ডুলকার? ভারতজুড়ে এখন শুধু এই প্রশ্ন। প্রশ্নটা উঠবে নাই-বা কেন? ‘ডাবল সেঞ্চুরি’র পরেই যে অবসর নিয়ে নিতে পারেন আধুনিক ক্রিকেটের ‘ডন’। এটাও জল্পনাই। টেন্ডুলকার নিজে অবশ্য অবসর নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। আর বলেননি বলেই এটিকে শুধুই গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেন রবি শাস্ত্রী। তাঁর ধারণা, এত জলদি অবসর নেবেন না টেন্ডুলকার।

টেন্ডুলকার ২০০তম টেস্ট খেলে অবসর নেবেন, এই ধারণা থেকেই তড়িঘড়ি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে ভারত। ১৯৮ টেস্ট খেলা টেন্ডুলকারের বিদায়টা যাতে দেশের মাটিতে হয়, সে জন্যই দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই আয়োজন। মাস্টার ব্লাস্টারের ‘বিশেষ’ ওই ম্যাচটি আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে এরই মধ্যে আবেদন করেছে তাঁর ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও কলকাতার ইডেন গার্ডেনস। সৌরভ গাঙ্গুলী অবশ্য চান নিজের মাঠেই শেষ টেস্ট খেলুন টেন্ডুলকার। ভারতীয় সংবাদমাধ্যম আবার জানিয়েছে, সিদ্ধান্তটা শেষ পর্যন্ত টেন্ডুলকারের ওপরই ছেড়ে দিতে চায় বিসিসিআই। সব মিলিয়ে দারুণ উত্তেজনা। কিন্তু পরশু মুম্বাইয়ে সাবেক ক্রিকেটার দিলীপ সারদেশাই স্মারক বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেই উত্তেজনায় যেন কিছুটা জল ঢেলে দিলেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক এই ক্রিকেটারের ধারণা, শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কেন, এরপর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এমনকি সামনের বছরের মাঝামাঝি ইংল্যান্ড সফরেও যাবেন ব্যাটিং জিনিয়াস! টেন্ডুলকারের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাস্ত্রী বলেছেন, ‘যদিও সবাই বলাবলি করছে, তবে সে (টেন্ডুলকার) এত দ্রুতই খেলা ছাড়বে না। সে খেলে যাবে এবং আগামী বছর লর্ডসেও তাকে দেখা যাবে।’

শাস্ত্রী আত্মবিশ্বাসী। শচীন টেন্ডুলকারও কি তা-ই? ওয়েবসাইট। � আ�Y� �K(��'েই শহরটাকে পছন্দ করি। ক্লাব ও যাদের সঙ্গে আমি কাজ করি তাদেরও।’ ওয়েবসাইট।