লর্ডসের প্রভুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবেল হোসেনের বল মিড উইকেটে খেলে দুটি রান নিয়ে পেরিয়ে গেলেন দু শ। জোনাথন ট্রট এরপর একে একে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ ইউসুফ, ডেনিস কম্পটন, জ্যাক হবস, গর্ডন গ্রিনিজের মতো গ্রেটদের। থামলেন ২২৬ রানে, লর্ডসের ১২৬ বছর আর ১২০ টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ইনিংস আছে আর মাত্র চারটি। ৩৩৩ রানের ইনিংস খেলে সবার আগে গ্রাহাম গুচ, একমাত্র ট্রিপল সেঞ্চুরি। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৩, এক টেস্টে ৪৫৬ রানের রেকর্ড টিকে আছে এখনো। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ করেছিলেন ২৫৯ রান। ২৫৪ করেছিলেন ডন ব্র্যাডম্যান, ১৯৩০ সালে। ২৪০ রান করে স্যার ডনের পর আর ট্রটের ওপরে আছেন ওয়ালি হ্যামন্ড। সব মিলিয়ে লর্ডসে দ্বিশতক আছে ১৪ জনের, একাধিক নেই কারও।