লর্ডসের ভিনদেশি লর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ দলটাকে এক্কা গাড়ির মতোই টানছেন শিবনারায়ণ চন্দরপল। কাল শেষ হওয়া লর্ডস টেস্টটাই এর সর্বশেষ উদাহরণ। দুই ইনিংসেই তাঁর ছিল সেঞ্চুরির সম্ভাবনা, একবার সঙ্গীর অভাবে এবং একবার নড়বড়ে নব্বইয়ে আউট হওয়ায় তা করতে পারেননি। সেঞ্চুরি না হলেও ম্যাচে মোট ১৭৮ রান করে ঢুকে গেছেন ক্রিকেট-তীর্থে ৫০০ রান করা বিদেশি ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায়। এ তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান ও ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বসল চন্দরপলের নাম। লর্ডসে খেলা ৫ ম্যাচের ৯ ইনিংসে ৮৫.৩৩ গড়ে ৫১২ রান করেছেন তিনি। এখানে সবচেয়ে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি (৫৭৫)। ৫৭১ রান করে দুইয়ে চন্দরপলের স্বদেশি গ্যারি সোবার্স। তিনে ডন ব্র্যাডম্যান (৫৫১ রান)। চারে চন্দরপল। এ ছাড়া শুধু ভারতের দিলীপ ভেংসরকার (৫০৮) ও অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারের (৫০৩) আছে পাঁচ শতাধিক রান।