প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৪ সালে লর্ডসে সফরের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফলোঅন করেছিল প্রথম ইনিংসে ৩২৭ রানে পিছিয়ে পড়া ভারত। জিওফ আরনল্ড ও ক্রিস ওল্ডের বোলিংয়ে মাত্র ৪২ রানেই অলআউট সফরকারীরা। ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। ফলাফল ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৮৫ রানে হার। একসঙ্গে হলো অনেকগুলো রেকর্ড। লর্ডসে সবচেয়ে বড় ব্যবধানে জয়-পরাজয় ও সর্বনিম্ন রানের রেকর্ড হিসেবে টিকে আছে আজও। ভারতীয়রা ভেঙেছিল ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের ৪৭ রানের রেকর্ড। এর আগে ও পরে আর দুবার এখানে এক শর নিচে অলআউট হয়েছে তারা। ১৯৩৬ সালে ৯৩ ও ১৯৭৯ সালে ৯৬ রানে। লর্ডস মোট ১৯ বার এক শর নিচে ইনিংস দেখেছে, যা টেস্ট ভেন্যুগুলোর মধ্যে সর্বোচ্চ।