প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকোটের মাঠের প্রেসবক্সটা ঠিক লর্ডসের প্রেসবক্সের মতো। মহাকাশযান আকৃতির সেই প্রেসবক্স আর ইংল্যান্ডের ৩২৫ রান ফিরিয়ে এনেছিল একটা স্মৃতি। লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে ওড়ানোর স্মৃতি। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালেও ভারতের জয়ের লক্ষ্য ছিল ৩২৬। যেটি করে ফেলার পর সৌরভ জন্ম দিয়েছিলেন ওই বিখ্যাত ছবিটির। তবে সৌরভের দল যা করেছিল, ধোনির দল তা পারল না। ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা তাই সৌরভের দলেরই থেকে গেল। দেশের মাটিতে ভারত ছয়বার তিন শর বেশি তাড়া করে জিতেছে, যার সর্বশেষটি ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষেই।