লসনের অনুমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত পর্বের শুরুতে ভারত-পাকিস্তান, শেষেও থাকবে ভারত-পাকিস্তান। তার মানে কী? টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক দুই চ্যাম্পিয়নই মুখোমুখি হবে ফাইনালে। সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীই কেন ফাইনালে খেলবে, সেটির সপক্ষে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারের যুক্তি হলো, ‘ভারত ও পাকিস্তান মন্থর ও লো-বাউন্স উইকেটে খেলবে। ফাইনালে এই দুই দলের খেলার সম্ভাবনাই বেশি। পাকিস্তানে আজমলের মতো স্পিনার আছে। আছে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির মতো অলরাউন্ডার। মন্থর পিচে এরাই হতে পারে সবচেয়ে কার্যকর।’ ওয়েবসাইট।