লসনের বোলিং ক্যাম্পে ৮ পেসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পর আবার একসঙ্গে দেখা গেল তালহা জুবায়ের, তারেক আজিজ, তাপস বৈশ্যদের। না, কোনো দলে নয়, একাডেমির বোলিং কোচ হিসেবে আসা জিওফ লসনের ১২ দিনের বোলিং ক্যাম্পে যোগ দিয়েছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসাররা।ওই তিনজন ছাড়াও কাল থেকে শুরু ক্যাম্পে আছেন মাহবুবুল আলম, ফরহাদ রেজা, ডলার মাহমুদ, শুভাশিস রায় ও অনূর্ধ্ব-১৯ দলের তাজিন ইসলাম। ‘পেস বোলারদের অনুশীলনের মধ্যে রাখতে এবং কৌশলগত কিছু টিপস দিতেই এই ক্যাম্প’—জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের বোলিং কোচ গোলাম ফারুক সুরু।লসনের পাশাপাশি উইকেটকিপিং ক্যাম্প চালাচ্ছেন একাডেমিতে এক মাসের জন্য আসা আরেক অস্ট্রেলিয়ান কোচ অ্যালান ক্যাম্পবেল। তাঁর ক্যাম্পে আছেন ধীমান ঘোষ ও মোহাম্মদ মিঠুন।