লা ভোলপে আবার ক্লাব ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কোপা আমেরিকার পর কোস্টারিকা দলের দায়িত্ব ছেড়ে দিয়ে বেশি দিন চাকরিহীন থাকতে হলো না মেক্সিকোর সাবেক কোচ লা ভোলপেকে। তবে কোনো জাতীয় দলে নয়, আর্জেন্টাইন কোচ যোগ দিলেন ক্লাবে, আর্জেন্টিনার প্রথম বিভাগের দল ব্যানফিল্ডে। গত সপ্তাহে কোচ সেবাস্তিয়ান মেন্ডেজকে বরখাস্ত করে ব্যানফিল্ড। মেন্ডেজের শূন্য আসনেই বসছেন লা ভোলপে। রয়টার্স।