লা লিগা শুরু ১৮ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর সপ্তাহ পাঁচেকের অপেক্ষা। ১৮ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে নতুন লা লিগা মৌসুম। উদ্বোধনী দিনেই নিজেদের মাঠে রিয়াল মুখোমুখি হবে গতবারের তৃতীয় ভ্যালেন্সিয়ার। একই দিন বার্সেলোনা ন্যু ক্যাম্পে খেলবে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। এএফপি।৭ অক্টোবর লা লিগার প্রথম এল ক্লাসিকো ন্যু ক্যাম্পেই। আর বার্সা রিয়ালের মাঠে গিয়ে খেলবে ৩ মার্চ। অবশ্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না, আগামী মাসেই দুই লেগের স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হচ্ছে গতবারের লিগ ও কিংস কাপজয়ী রিয়াল ও বার্সা।