প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটটাই ঝামেলা পাকিয়ে দিল। নইলে সামনের সপ্তাহে হয়তো আরেকটি মাইলফলক পেরিয়ে যেতেন লিওনেল মেসি। ভ্যালাদোলিদের বিপক্ষে গোল করতে পারলে ঢুকে যেতেন লা লিগার শীর্ষ পাঁচ গোলদাতার তালিকায়। ২২৩ গোল নিয়ে এখনো পঞ্চম স্থানেই আছেন মেসি, তবে সেটা সিজার রদ্রিগেজের সঙ্গে যৌথভাবে। খুব কাছাকাছিই আছেন রিয়াল মাদ্রিদ গ্রেট আলফ্রেডো ডি স্টেফানো (২২৭), তাঁর চেয়ে এক গোল বেশি রাউলের (২২৮)। দ্বিতীয় রিয়ালেরই হুগো সানচেজ (২৩৪)। আর অন্যদের চেয়ে সবার ওপরে তেলমো জারা (২৫১)। ১৫৪ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন ১৭ নম্বরে। মেসি-রোনালদো ছাড়া এখনকার খেলোয়াড়দের মধ্যে শীর্ষ বিশে আর আছেন শুধু ডেভিড ভিয়া (১৭৩ গোল নিয়ে ১৩ নম্বরে)।