লা লিগায় বরখাস্ত দুই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় যাচ্ছেতাই অবস্থা দুই দলের। এর মধ্যেই কিংস কাপে দুই দলই হারল দ্বিতীয় বিভাগের দলের কাছে। এর খেসারত দিতে হলো দুই কোচকে। পরশু একই দিনে গ্রেগোরিও মানজানোকে বরখাস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল বরখাস্ত করেছে হুয়ান কার্লোসন গারিদাকে। ভিয়ারিয়াল নতুন কোচও নিয়োগ ফেলেছে। সাবেক স্পেন গোলরক্ষক হোসে ফ্রান্সিসকো মলিনাকে ‘বি’ দলের কোচ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে মূল দলের। অ্যাটলেটিকোর কোচ হিসেবে শোনা যাচ্ছে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক ডিয়েগো সিমিওনের নাম।লা লিগায় ১৬ ম্যাচের মাত্র ৫টিতে জিতেছে অ্যাটলেটিকো, পয়েন্ট তালিকায় আছে ১০ নম্বরে। বুধবার দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে কিংস কাপ থেকে। পরদিনই ক্লাবের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় মানজানোকে বিদায় জানানোর। গত জুনেই ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচকে। ২০০৩-০৪ মৌসুমেও অ্যাটলেটিকোর কোচ ছিলেন মানজানো।গারিদো ভিয়ারিয়ালের দায়িত্ব নিয়েছিলেন গত বছর। প্রথম মৌসুমেই লা লিগায় সেরা চারে তুলে এনেছিলেন ‘ইয়েলো সাবমেরিন’দের। চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করে ক্লাবটি। কিন্তু এ মৌসুমে ১৬ ম্যাচের মাত্র ৩টিতে জিতে ভ্যালেন্সিয়ার ক্লাবটি আছে পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে। বুধবার নিজেদের মাটিতে দ্বিতীয় বিভাগের দল মিরান্ডেসের কাছে দুই গোলে হারার পর গারিদোর বিদায়ঘণ্টা বেজে যায়। এএফপি।