লা লিগায় শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯-৯০ মৌসুমে লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ গোল করেছিল রিয়াল মাদ্রিদ। সেই মৌসুমের চ্যাম্পিয়ন দলটি মোট গোল করেছিল ১০৭টি। লা লিগায় এখন পর্যন্ত ওটিই রেকর্ড। তবে এবার নিশ্চিতভাবেই ভেঙে যাচ্ছে রেকর্ডটা। ভাঙতে যাচ্ছে সেই রিয়াল মাদ্রিদই। লিগের আট ম্যাচ বাকি থাকতেই যে হয়ে গেছে ১০০ গোল। এ নিয়ে টানা তিন মৌসুম ১০০ গোলের মাইলফলক পেরোল সবচেয়ে বেশি লা লিগা জেতা ক্লাবটি। গত দুবারই লিগে সবচেয়ে বেশি ১০২টি গোল করেও রানার্সআপ হয়েছিল তারা। ২০০৮-০৯ মৌসুমে ১০৫ গোল করে রিয়ালের রেকর্ড ছোঁয়ার সবচেয়ে কাছে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কাতালান ক্লাবটি ১৯৯৬-৯৭ মৌসুমেও ১০২টি গোল করেছিল। সেবার গত দুবারের রিয়ালের মতোই রানার্সআপ হয় বার্সা।