লাই-ডিটেক্টর বিষয়ে পাকিস্তানে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে লাই-ডিটেক্টর ব্যবহারের পরামর্শ দিয়ে বেশ একটা বিতর্কের মুখে পড়ে গেছেন স্টিভ ওয়াহ। তাঁর এই সুপারিশের সরাসরি বিরোধিতা করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা। পাকিস্তানে তো শুরু হয়ে গেল বিতর্ক। কেউ ঢালাও বিরোধিতা করেছে, কারও কণ্ঠে সমর্থনের সুর। ক্রিকেটে ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং বিতর্ক প্রায় সব দেশের ক্রিকেটারদের ঘিরেই উঠেছে। তবে পাকিস্তানিদের বিপক্ষেই এই অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি। সম্প্রতি স্পট ফিক্সিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।এই ‘ত্রয়ীর’ একজন সালমান বাটের অবস্থান লাই-ডিটেক্টরের বিপক্ষে। এমন প্রস্তাব করায় স্টিভ ওয়াহর কঠোর সমালোচনা করেছেন বাট। ওয়াহর প্রস্তাবকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করে বাট বলেছেন, ‘এটা গুরুত্বহীন প্রস্তাব। সত্যিকার অর্থে একটা বিদ্রূপ। একটা যন্ত্রই যদি সব দুর্নীতি ধরে ফেলত, তাহলে দুর্নীতিজনিত সবকিছুর মীমাংসা হয়ে যেত। যন্ত্র একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে না।’ পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক শ্বেতশুভ্র ভাবমূর্তির ওয়াহকে আসল খোঁচাটা দিয়েছেন এর পরই, ‘এতে মনে হচ্ছে ওয়াহ কিছু লাই-ডিটেক্টর কোম্পানির বিজ্ঞাপনী প্রতিনিধি হিসেবে কাজ করছেন।’ ওয়েবসাইট।