লাই ডিটেক্টরকে ক্রিকেটারদের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভ ওয়াহ সদ্যই ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে লাই ডিটেক্টর ব্যবহারের কথা বলেছেন। এমসিসিরও এই ব্যাপারে উত্সাহের কমতি নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) সরাসরি স্টিভ ওয়াহর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।সংস্থাটি বলেছে, এ ব্যাপারটি যদি চাপিয়ে দেওয়া হয়, তা হলে ফিকা কঠোরভাবে এর বিরোধিতা করবে।ফিকার প্রধান নির্বাহী টিম মে এক বিবৃতিতে বলেছেন, ‘ফিকা ক্রিকেটে লাই ডিটেক্টর ব্যবহারের ঘোর বিরোধী। এ পদ্ধতি ব্যবহার করে যদি একজন ক্রিকেটারের দোষ-গুণ বের করার চেষ্টা করা হয়, তা হলে ফিকা সবাইকে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করবে।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেট থেকে দুর্নীতি দূর করার জন্য বিভিন্ন ব্যাপারে উদ্যোগী হওয়া যেতেই পারে। কিন্তু, এই লাই ডিটেক্টর প্রযুক্তি এখনো পুরোপুরি প্রমাণিত কিছু নয়। তাই এটার ব্যবহার হতে পারে না। খেলোয়াড়েরা এ ব্যাপারটি নিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকবে। তাই এটা ফিকা মেনে নিতে পারে না।’টিম মে বিশ্বের সব ক্রিকেটারকেই এই লাই ডিটেক্টর ‘তামাশা’র বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো খেলোয়াড় যদি এর সামনে হাজির হয়, তা হলে সেটা সে নিজ দায়িত্বেই করবে।’মের মতে, এই লাই ডিটেক্টরের ব্যবহারে খেলোয়াড়েরা উপকার পাবে না। এতে তাদের কেবল পরাজয়ই হবে। একজন খেলোয়াড় এতে সারাক্ষণ অসম্ভব চাপের মুখে থাকবে। ব্যবহূত হবে তার পারফরম্যান্স।’বিবৃতিতে ফিকা লাই ডিটেক্টরের ব্যবহারের বিরুদ্ধাচরণ করলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ক্রিকেট থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উত্পাটনের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়েবসাইট।