লাই ডিটেক্টরের পক্ষে স্টিভ ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে ক্রিকেটের অলিখিত মুখপাত্রদের একজন ছিলেন। খুব কাছে থেকে দেখেছেন ক্রিকেটের ম্যাচ পাতানো কেলেঙ্কারির সেই টালমাটাল সময়টা। অবসরজীবনেও ক্রিকেট নিয়ে ভাবেন। সেই ভাবনা থেকেই স্টিভ ওয়াহ বলছেন, সময় এসেছে ক্রিকেটে মিথ্যা নির্ণায়ক যন্ত্র (লাই ডিটেক্টর বা পলিগ্রাফ) ব্যবহার করার। শুধু বলেই শেষ করেননি। জানিয়েছেন তিনি নিজেও লাই ডিটেক্টরের সামনে নিজের সততার পরীক্ষা দিয়ে পাসও করেছেন।এমসিসির অন্যতম এই সদস্য এমসিসির ক্রিকেট কমিটির কাছে সুপারিশও করেছেন এই যন্ত্রটি ব্যবহারের উদ্যোগ নেওয়ার। পরশু লন্ডনের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি নিজে গত ৭ এপ্রিল মেলবোর্নে পলিগ্রাফ টেস্ট দিয়েছি। দুই ঘণ্টার মতো ওই পরীক্ষাটি দেওয়ার পর আমার মনে হয়েছে কেউ যদি অন্যায় কিছু করে গোপন করতে চায়, তাকে এই পরীক্ষার সামনে আনা যেতে পারে।’ গত বছর এই লর্ডসেই ইংল্যান্ড-পাকিস্তান টেস্টকে কেন্দ্র করে ক্রিকেটের আরেকটি কালো অধ্যায় বেরিয়ে আসে। ধরা পড়ে স্পট ফিক্সিং। এই অপরাধে এখন সাজা ভোগ করছেন তিন পাকিস্তানি ক্রিকেটার। ক্রিকেট থেকে দুর্নীতি যে পুরোপুরি নির্মূল করা যায়নি, সেটা পরিষ্কার। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক তাই পলিগ্রাফ টেস্ট চালু করার সুপারিশ করেছেন। তবে বিষয়টি স্পর্শকাতর বলে এমসিসি এ ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে। এএফপি।