লাই-ডিটেক্টরের বিরুদ্ধে বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের অপরাধ লুকিয়ে রাখতে চান সবাই। ক্রিকেটে যখন একের পর এক দুর্নীতির খবর আসছে, তখন ‘অপরাধী’ ক্রিকেটারদের শনাক্ত করতে ‘লাই-ডিটেক্টর’ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তবে এ প্রযুক্তির বিরুদ্ধে নিজের নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ সালমান বাট।‘এটা চিন্তাশীল কোনো প্রস্তাব নয়। আসলে এটি তামাশা’—দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন বাট। পাকিস্তানের সাবেক এ অধিনায়কের প্রশ্ন—মেশিন যদি দুর্নীতি চিহ্নিত করতে পারত, তাহলে সব দুর্নীতি মুছে যেত। তখন দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কী হবে?সালমান বাটের অভিযোগ, ক্রিকেট থেকে দুর্নীতি দূর নয়, কিছু লাই-ডিটেক্টর কোম্পানির প্রচারণার কাজে অংশ নিতেই এ প্রস্তাব দিয়েছেন স্টিভ ওয়াহ। ‘এটা ক্রিকেটারদের জীবন নিয়ে প্রশ্ন। খেলোয়াড়ের ক্যারিয়ার কোনো মেশিন নির্ধারণ করতে পারে না। আমার মনে হয়, কিছু লাই-ডিটেক্টর কোম্পানির প্রচারণার কাজ করছেন ওয়াহ’—বলেছেন বাট।আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা বাটের এ বিরোধিতা সহজেই অনুমেয়। লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পরই নিজেদের নির্দোষ দাবি করেছিলেন সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। পরবর্তী সময়ে পাকিস্তানের এ তিন ক্রিকেটারই অপরাধী প্রমাণিত হন। নিষিদ্ধও হন প্রত্যেকে। এখন লাই-ডিটেক্টর ব্যবহার করা হলে যে আরও অনেক তথ্যই বেরিয়ে আসতে পারে! তা ছাড়া পাকিস্তান ক্রিকেটের যা অবস্থা, এটির ব্যবহারে পাকিস্তানি ক্রিকেটাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা লাই-ডিটেক্টর ব্যবহারের বিরোধিতা করেছে। ব্যক্তিগতভাবে বিরোধিতা করলেন সালমান বাট। কিন্তু গুরুত্বপূর্ণ একজন সমর্থক ঠিকই পেয়ে গেছেন ওয়াহ। ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়ে দিয়েছেন, লাই-ডিটেক্টরের মুখোমুখি হতে আপত্তি নেই তাঁর। ওয়েবসাইট।