লাউড্রপের বার্সা, ওয়েঙ্গারের ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকোর রোমাঞ্চ শেষ। ম্যানচেস্টার ইউনাইটেডের শালকে-শঙ্কাও নেই। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৯ ফাইনালের পুনর্মঞ্চায়ন। অপেক্ষার প্রহর ফুরাবে পাঁচ দিন পরই। ২৮ মে স্বপ্নের সেই ফাইনাল ওয়েম্বলিতে।ফুটবল রোমান্টিকদের বুক উত্তেজনায় দুরুদুরু। ওয়েম্বলির মঞ্চ কাঁপাবে যারা, সেই দুই দলের অবস্থা কী? মানসিক-শারীরিকভাবে কতটা প্রস্তুত পেপ গার্দিওলার বার্সা আর অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ?ফেবারিট-তত্ত্ব অনুযায়ী মুকুটটা দিতে হয় বার্সেলোনাকেই। স্প্যানিশ লিগ কিংবা ইউরোপের মঞ্চ—দুর্দান্ত খেলছে তারা। মেসি-জাভি-ইনিয়েস্তারা সপ্তাহের পর সপ্তাহ উপহার দিয়ে যাচ্ছেন সুন্দর ফুটবল।ফাইনালে যা-ই হোক, মানসিক দিক দিয়ে লিওনেল মেসি অবশ্য নির্ভার। অনুশীলনের ফাঁকে মনের আনন্দে ফেসবুক-টুইট করে যাচ্ছেন তিনি। ফাইনালের আগে এক দিক দিয়ে সেরার মুকুটও পরে ফেলেছেন মেসি। ফেসবুকে হু হু করে বেড়েছে আর্জেন্টাইন তারকার জনপ্রিয়তা। গত সপ্তাহে নতুন ‘ফ্যান’ হয়েছে ৩৩,১৫,৬৭১ জন! মেসি এবং তাঁর বার্সা সতীর্থদের সময় ভেসে যাচ্ছে যেন হাওয়ায়।গার্দিওলার ভয় এখানেই। আত্মতৃপ্তি না আবার বুমেরাং হয়ে যায়! সতর্ক করছেন তাই খেলোয়াড়দের, ‘আমি চাই, সবাই মনে মনে ভাবুক, এটাই তাদের শেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল! পুরোনো খেলোয়াড়েরা যেন মনে করে চার-পাঁচ বছর কিছু না জেতার সেই স্মৃতি। সবারই মনে রাখতে হবে, এ পর্যন্ত আসা কত কঠিন ছিল। ম্যাচটির গুরুত্ব না বুঝলে ম্যানচেস্টার ইউনাইটেডকে মাঠে নামার আগেই এগিয়ে দেওয়া হবে।’এগিয়ে-পিছিয়ে রাখাটা বিশেষজ্ঞ মহলেও চলছে। ওয়েম্বলি ফাইনালে কেউ এগিয়ে রাখছেন বার্সাকে। কেউ বাজি ধরছেন ম্যানইউর পক্ষে। বার্সেলোনার সাবেক তারকা মাইকেল লাউড্রপ স্পষ্টভাবে এগিয়ে রাখছেন বার্সাকে। বার্সেলোনা কেন জিতবে? ‘পেপের বার্সা ড্রিম টিমের চেয়েও ভালো। আমাদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় ছিল। কিন্তু ড্রিম টিমে বিশ্বের সেরা ১০ জন খেলোয়াড় ছিল না। এই দলে তাই আছে।’আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য এগিয়ে রাখছেন ম্যানইউকে, ‘গত কয়েক সপ্তাহে বার্সেলোনাকে বিধ্বস্ত মনে হয়েছে। আর ম্যানইউকে অনেক ধারালো মনে হয়েছে। খেলাটা ওয়েম্বলিতে, এটাও ওদের জন্য বাড়তি সুবিধা।’ ওয়েবসাইট।