এই দুজনই কেবল বাকি ছিলেন। সিরিজে কিছু না কিছু অবদান ছিল দলের সবারই। দলের নবতম ও সবচেয়ে অভিজ্ঞজনের কাছেই কেবল কিছু পাওনা ছিল। সেটা চুকিয়ে দিলেন এড কাওয়ান ও রিকি পন্টিং।এমন বড় কিছু অবশ্য করেননি, বরং টেস্ট ক্রিকেটে ফিফটি করে আউট হয়ে যাওয়াটা একরকম অপরাধের পর্যায়েই পড়ে। তবে ব্যাটিং-প্রতিকূল উইকেটে ওই দুটি হাফ সেঞ্চুরিই ছিল অস্ট্রেলিয়ার জন্য অমূল্য। এই দুজনের সৌজন্যেই অস্ট্রেলিয়ার লিড ছাড়িয়েছে ৩০০। তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার লিড ৩১০। ২০০৩ সালে অ্যান্টিগায় সেই রান তাড়ার বিশ্বরেকর্ডের পর অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ বাঁচাতে হলেও করতে হবে অতিমানবীয় কিছু।এমনিতে কালকের দিনটা খারাপ যায়নি ক্যারিবিয়ানদের। সকালে শেষ দুই জুটিকে নিয়ে আরও ঘণ্টা দেড়েক উইকেটে কাটিয়ে দেন চন্দরপল। বোলাররাও ২০০ রানের আগে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ৬ উইকেট। তবে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে দ্বিতীয় দিনেই। প্রথম ইনিংসে ১১০ রানের ঘাটতিতেই ম্যাচ থেকে একরকম ছিটকে গেছে স্যামির দল।নবম উইকেটে রবি রামপলের সঙ্গে চন্দরপল গড়েছেন ৬৬ রানের জুটি। শেষ উইকেটে ১৭ ওভারেরও বেশি খেলে কেমার রোচের সঙ্গে ৩২। চন্দরপলকে ফিরিয়েই উইন্ডিজ ইনিংসের ইতি টানেন মিচেল স্টার্ক। ১০৩*, ১২, ৯৪-এর পর ক্যারিবিয়ানদের ব্যাটিং-স্তম্ভের অবদান এবার ৬৮। সিরিজে দুই দল মিলিয়েই সর্বোচ্চ রান তাঁর।দুটো চারে ওয়ার্নার শুরু করেছিলেন নিজের মতোই। তবে লাঞ্চের আগে ছোট্ট সেশনেই ওয়ার্নারকে ফেরান রোচ। লাঞ্চের পরপরই প্রথম ইনিংসের নায়ক শিলিংফোর্ড ফেরান ওয়াটসনকে। তৃতীয় উইকেটে কাওয়ান-পন্টিংয়ের ৮৭ রানের জুটি। কাওয়ান ফিফটি ছুঁয়েছেন ১০৭ বলে, পন্টিং ১১৮ বলে। দেওনারায়ণকে কাট করতে গিয়ে স্লিপে স্যামির দুর্দান্ত ক্যাচের শিকার কাওয়ান। পন্টিং আবারও আউট তাঁর ‘যম’ রোচের বলে। এবারও বাউন্সারে, তবে অদ্ভুতভাবে। বাউন্সারে ডাক করেছিলেন ঠিকমতোই। কিন্তু মাথার পেছনে খানিকটা উঁচিয়ে রেখেছিলেন ব্যাট, ওখানেই ছুঁয়ে আসা বলে স্লিপ থেকে এগিয়ে দারুণ এক ক্যাচ নিলেন চন্দরপল। থিতু হয়ে যাওয়া ক্লার্ক ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ওয়েডকেও বড় কিছু করতে দেয়নি উইন্ডিজ। তবে পথের কাঁটা হয়ে টিকে ছিলেন হাসি। তখনই রানটা অসম্ভবের কাছাকাছি, হাসি টিকে গেলে অস্ট্রেলিয়ার লিড চলে যাবে ধরাছোঁয়ার বাইরে। ওয়েবসাইট।সর্বশেষবিপদে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ২৫৯ রানে গুটিয়ে যাওয়ায় তাদের সামনে লক্ষ্য ৩৭০ রান। কিন্তু ৪৫ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। আপাতত চন্দরপল-ব্রাভোর ৩৬ রানের জুটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। ৩৩ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৮১/৩।