লাতিন ফুল নয়, ফাউল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে-টোস্টাও-জেয়ারজিনহো-রিভোলিনোদের ফুটবল অনেক পেছনে ফেলে এসেছে ব্রাজিল।জিকো-সক্রেটিসদের ফুটবল তো বটেই। ফ্রান্সিসকো মাতুরানার দলের সেই সুন্দর ফুটবল খেলে না কলম্বিয়াও, এই দল বরং খেলে কার্যকরি ফুটবল।তবে চিরায়ত লাতিন সৌন্দর্যের ফুল না ফুটুক, দুই লাতিন দলের লড়াইয়ে অন্তত পরিচ্ছন্ন ফুটবল দেখার আশা ছিল সবারই।হলো উল্টো। হামেস রদ্রিগেজকে থামাতে ব্রাজিল শুরু থেকেই বেছে নিয়েছিল কড়া ট্যাকলিংয়ের পথ। দ্বিতীয়ার্ধে কলম্বিয়াও কড়া ট্যাকল করেছে নেইমারকে। যেটার সূত্র ধরেই নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া। পুরো ম্যাচে রেফারিকে স্রেফ ফাউলের বাঁশিই বাজাতে হয়েছে ৫৪ বার! এই বিশ্বকাপে এটাই এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউল।মজার ব্যাপার, আগের সর্বোচ্চ ৫১ ফাউলও ছিল দুই লাতিন দলের ম্যাচে, ব্রাজিল-চিলি! এই সংখ্যা, এই তথ্যগুলো যেন উপহাস করছে ব্রাজিলের ‘জোগো বনিতো’কে!
ফাউলে ভরা ম্যাচ
মোট ফাউল: ৫৪
ব্রাজিল করেছে: ৩১
কলম্বিয়া করেছে: ২৩
সবচেয়ে বেশি ফাউল: মার্সেলো (৫টি), ফার্নান্দিনহো, হাল্ক ও ফ্রেড (৪টি করে)।
সবচেয়ে বেশি শিকার: রদ্রিগেজ ও কুয়াদ্রাদো (৬ বার করে)