লাভেন্তেকে গোল-বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক বড় ব্যবধানে জয় পাওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল বার্সেলোনার। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে মাঝেমধ্যেই জয়ের জন্য বেশ কষ্ট করতে হয়েছে। কিন্তু কিংস কাপের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় পুরোপুরিই পাল্টে গেল এ দৃশ্যপট। নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের। আর প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদ লাভেন্তের বিপক্ষে জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন রোনালদো ও করিম বেনজেমা। অন্য দুটি গোল করেছেন মেসুত ওজিল ও পেদ্রো লিয়ন।রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে নিয়মিত জায়গা পান না করিম বেনজেমা। কিন্তু যখনই সুযোগ পান, তখনই নিজের যোগ্যতা প্রমাণে সদাসচেষ্ট থাকেন এই ফরাসি স্ট্রাইকার। গতকালও গঞ্জালো হিগুয়েইনের ইনজুরির কারণে প্রথম একাদশে জায়গা পেয়ে নিজেকে আরেকবার নতুন করে চেনালেন বেনজেমা। ছয় মিনিটের মাথায় রিয়ালের গোল উত্সবের শুরুটা করেছিলেন তিনিই। চার মিনিট পরেই রোনালদোর পাস থেকে আবার লাভেন্তের জালে বল জড়িয়ে দেন মেসুত ওজিল। ৩১ মিনিটের মাথায় লাভেন্তের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে রিয়ালের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে রোনালদোর প্রথম গোলটির সুযোগটাও তৈরি করে দেন এই ফরাসি স্ট্রাইকার। চার গোলের বোঝা নিয়ে প্রধমার্ধ শেষ করে লাভেন্তে।দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে এই ম্যাসের দ্বিতীয় হ্যাটট্রিকটি পূর্ণ করেন বেনজেমা। বেনজেমার পর এবার লাভেন্তে গোলমুখে ঝাঁপিয়ে পড়েন রোনালদো। ৭২ ও ৭৪ মিনিটে দুটি গোল করে এই পর্তুগিজ উইঙ্গারও পূর্ণ করেন এবারের মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক। ৯০ মিনিটে লাভেন্তের কফিনে শেষ পেরেকটি ঠোকেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো লিয়ন।এবারের মৌসুমের শুরুতেই স্প্যানিশ লিগে গোলশূন্য ড্র করে রিয়ালকে আটকে দিয়েছিল লাভেন্তে। কিংস কাপে মরিনহো শিষ্যদের প্রতিশোধটা বেশ ভালোই হয়েছে বলতে হয়। ৫ জানুয়ারি কিংস কাপে শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় আবার মুখোমুখি হবে লাভেন্তে-রিয়াল মাদ্রিদ। রয়টার্স।